Breaking News
Home / TRENDING / ফের জামিনের আর্জি খারিজ চিদম্বরমের, আপাতত জেলেই থাকবেন ১ মাস

ফের জামিনের আর্জি খারিজ চিদম্বরমের, আপাতত জেলেই থাকবেন ১ মাস

ওয়েব ডেস্কঃ

আইএনএক্স মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। সোমবার বিচারপতি সুরেশ কাইত প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে আরও একবার বর্ষীয়ান এই কংগ্রেস নেতার জামিনের আর্জি খারিজ করে দেন।

ইউপিএ সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ৩০৫ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে ২১ আগস্ট চিদম্বরমকে বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। তারপর প্রায় ৩ বার চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি হাইকোর্টে জামিনের আর্জি জানায়। কিন্তু প্রতিবারই জামিনের আর্জি খারিজ হয়ে যায়। সিবিআইয়ের আইনজীবীর দাবি, চিদম্বরমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাই তাঁর জামিনের আর্জি বারবার খারিজ হয়ে যাচ্ছে।

এদিনের জামিনের আর্জি খারিজ হওয়ার পর ৩ অক্টোবর পর্যন্ত তিহার জেলই থাকবেন চিদম্বরম। চিদম্বরমের হেফাজত নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে কংগ্রেস। এর আগে কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি সনিয়া গাঁধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ চিদম্বরমের সঙ্গে দেখা করতে তিহাড় জেলে গিয়েছিলেন। দল চিদম্বরমের পাশেই আছে বলে জানান তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *