Breaking News
Home / TRENDING / দেবশ্রীর যোগদানে আপত্তি নেই, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

দেবশ্রীর যোগদানে আপত্তি নেই, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

জয় ঘোষ।

অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার মুরলী ধর সেন লেনের অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁকে দেবশ্রীর যোগদান নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কোনও আপত্তি নেই। তবে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব।” প্রসঙ্গত, বুধবার রাতে দেবশ্রী রায় মেদিনীপুরের সাংসদের বাড়িতে যান। কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে দেখা না হলেও, ফোনে কথা হয় দেবশ্রীর‌ সঙ্গে।

তাঁর বাড়িতে দেবশ্রীর যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “দেবশ্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে, তবে উনি কাল আমার বাড়িতে এসেছিলেন কিনা জানি না।” তিনি আরও বলেন, “দেবশ্রী রায় বিজেপিতে যোগ দেবেন কিনা দলে সবার সঙ্গে আলোচনা করে ঠিক হবে। তবে বিজেপিতে যোগ দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ দরকার। কাকে আমরা বিজেপিতে নেব। সেটা নিয়ে আমাদের একটি কমিটি রয়েছে। সেই কমিটিতে কারও কারও আপত্তি থাকতেই পারে। তবে সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে।”

গত ১৪ আগস্ট দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে যোগদান করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেদিনই দিল্লিতে বিজেপির সদর দফতরে দেখা গিয়েছিল তৃণমূলের অভিনেত্রী বিধায়ক দেবশ্রী রায়কে। এক সময়ে দেবশ্রীর সঙ্গেও বিশেষ ঘনিষ্ঠতা ছিল শোভনের। সেই কারণেই দেবশ্রীকে নিয়ে আপত্তি তোলেন শোভনের বর্তমান বান্ধবী বৈশাখী। তাই সেদিন আর বিজেপিতে যোগ দিতে পারেননি তিনি। তখন থেকেই জোরালো হয়েছিল তৃণমূল বিধায়কের পদ্ম শিবিরে যোগ দেওয়ার জল্পনা। তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন দেবশ্রী। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিতে মরিয়া হয়ে উঠেছেন। এখন অপেক্ষা শুধু সময়ের!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *