Breaking News
Home / TRENDING / মন্ত্রী হচ্ছেন দেবশ্রী! শাহ’র ফোন পেলেন রায়গঞ্জের সাংসদ

মন্ত্রী হচ্ছেন দেবশ্রী! শাহ’র ফোন পেলেন রায়গঞ্জের সাংসদ

ওয়েব ডেস্ক:

অমিত শাহ’র ফোন পেলেন দেবশ্রী চৌধুরী। কদিন ধরেই নরেন্দ্র মোদি নয়া মন্ত্রিসভায় বাংলা থেকে কজন ও কারা মন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের আগে বাংলা থেকে মন্ত্রী হিসেবে সামনে এল দেবশ্রী চৌধুরীর নাম।

নয়াদিল্লি সূত্র খবর, বৃহস্পতিবার সকালে দিল্লির ফোন পেয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ। তাঁকে ফোন করেছিলেন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আরও জানা গিয়েছে, আজ বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে যে বিশেষ বৈঠক রয়েছে সেখানে ডাক পড়েছে দেবশ্রীর। একই সঙ্গে রায়গঞ্জের সাংসদকে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে শপথগ্রহণের অনুষ্ঠানে সামনের সারিতে বসতে বলা হয়েছে। বাংলায় শপথ নেওয়ার জন্য তৈরি থাকতেও বলা হয়েছে দেবশ্রী চৌধুরীকে। তবে তিনি কোন মন্ত্রক পেতে চলেছেন, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, লোকসভা ভোটে রাজ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। বিজেপি জিতেছে ১৮টি আসন। এইসঙ্গে ২০২১ সালে রাজ্যের ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। সেই কারণেই এ রাজ্য থেকে চার পাঁচজন মন্ত্রী হতে পারেন বলে আগে থেকেই জল্পনা চলছিল। সেই তালিকায় প্রথম নাম হিসেবে উঠে এলেন দেবশ্রী চৌধুরী। তিনি জানিয়েছেন, দায়িত্ব পেলে রাজ্যের সার্বিক বিকাশের জন্য কাজ করব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *