ওয়েব ডেস্ক:
বিজয় মিছিল পরিনত হল শোক মিছিলে। জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার অপরাধে বর্ধমানের কেতুগ্রামে খুন হলেন এক বিজেপি কর্মী। সূত্রের খবর, তাঁকে ধারালো অস্ত্রের কোপে খুন করা হয়।
প্রসঙ্গত, আজ গোটা দেশের বিজেপি কর্মীদের মধ্যেই খুশির হাওয়া বইছে। বিকেলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন৷ সেই উপলক্ষ্যে বর্ধমানের বিজেপি কর্মীরাও মেতে উঠেছিলেন আনন্দে৷ এদিন বিকেলেই কেতুগ্রাম জুড়ে বিজেপির বিজয় মিছিল বের হওয়ার কথা ছিল৷ সেই মিছিলের প্রস্তুতিতেই জয় শ্রী রাম ধ্বনি ওঠে৷ তখনই ধারাল অস্ত্র নিয়ে এক বিজেপি কর্মীর ওপর হামলা চালায় কয়েক জন দুষ্কৃতী৷ গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি কর্মীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও, কিছুক্ষণের মধ্যে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে৷
এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। পাশাপাশি গেরুয়া শিবিরে নেমে এসেছে শোকের ছায়া। জেলা বিজেপির দাবি, এই হামলার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে৷ তাদের মতে, বিজেপির উত্থান মেনে নিতে না পেরে একের পর এক হামলা চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা৷ তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news