Breaking News
Home / TRENDING / হারের আত্মসমীক্ষা- একমাস টিভি চ্যানেলের আলোচনায় থাকবে না কংগ্রেস মুখপাত্র

হারের আত্মসমীক্ষা- একমাস টিভি চ্যানেলের আলোচনায় থাকবে না কংগ্রেস মুখপাত্র

নীল রায়। আগামী একমাস কোনও বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলির আলোচনায় অংশ নিতে দেখা যাবে না কংগ্রেস মুখপাত্রদের। বৃহস্পতিবার নিজের টুইটার একাউন্ট মারফত একথা জানিয়েছেন এআইসিসির মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। এদিন টুইটে তিনি লেখেন, “কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামী এক মাস টেলিভিশনে কোনও বিতর্কসভায় কংগ্রেসের কোনও মুখপাত্রকে পাঠানো হবে না। সব মিডিয়া চ্যানেল ও এডিটরদের অনুরোধ করা হচ্ছে তাঁদের অনুষ্ঠানে কোনও কংগ্রেস মুখপাত্র না ডাকার জন্য।” যদিও এদিন সকালে দেশের সমস্ত প্রদেশ কংগ্রেসের সভাপতিদের এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় এআইসিসির পক্ষ থেকে। এক সপ্তাহ আগে লোকসভা ভোটের ফলাফলে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। মাত্র ৫১টি আসন জিতেই থামতে হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসকে। তাই কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বে পক্ষ থেকে আগামী একমাস কোনও টিভি চ্যানেলের অনুষ্ঠানে কংগ্রেসের প্রতিনিধিদের অংশ না নেওয়া রণনীতি তৈরি করা হয়েছে। জাতীয় রাজনীতির কারবারিরা মনে করছেন লোকসভা ভোটে হারের আত্মসমীক্ষা করতেই এমন পদক্ষেপ নিয়েছেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী এআইসিসির বার্তা সমস্ত জেলা কমিটিগুলিকে জানিয়ে দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *