নিজস্ব সংবাদদাতা:
অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি একটি খবর ঘুরছে সোশ্যাল মিডিয়া সহ প্রায় সমস্ত সংবাদ মাধ্যমে। যা নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলগুলিও। দমদম বিমান বন্দরে রুজিরার সঙ্গে শুল্ক দফতরের কর্মীদের বচসা ইত্যাদির সেই খবর চ্যানেল হিন্দুস্তানও করে। তার পরিপ্রেক্ষিতে চ্যানেল হিন্দুস্তানের সম্পাদক দেবক বন্দ্যোপাধ্যয়কে উকিলের চিঠি পাঠালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই চিঠির উত্তরে চ্যানেল হিন্দুস্তান গ্রুপের মুখ্য সম্পাদক ও ডিরেক্টর দেবক বন্দ্যোপাধ্যায় জানান, ”চ্যানেল হিন্দুস্তান এমন একটি প্রতিষ্ঠান যারা কখনও কাউকে অসম্মান করার জন্য কোনও খবর করেনি, ভবিষ্যতেও করবে না। যে সংবাদ নিয়ে বিতর্ক সেক্ষেত্রেও আলাদা কোনও উদ্দেশ্য ছিল না। রুজিরা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা নয়, বরং আমরা একটি বহু চর্চিত সংবাদ প্রকাশ করেছি মাত্র। যে খবরটি নিয়ে বিতর্ক তা প্রথম প্রকাশ করে একটি সর্ভভারতীয় সংবাদ মাধ্যম। খবরটি সাধারণের নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রত্যাশিত ভাবে হইচই শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার পারদ বাড়ে। এই খবরজনিত যে বিতর্ক সেই বিতর্ক আমাদের খবরের বিষয় ছিল। আমাদের প্রতিবেদন মনোযোগ দিয়ে পড়লেই তা বোঝা যাবে।”
দেবক আরও বলেন, “তাছাড়া আমরা কখনওই খবরটির সত্যাসত্য দাবি করিনি, বরং প্রতি ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে সংবাদ সূত্র। যদিও চ্যানেল হিন্দুস্তান উক্ত সংবাদটি প্রকাশ্যে আনার বহু আগেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমনকি খবরের নিরপেক্ষতা আমরা বজায় রাখি বলেই, এই প্রসঙ্গে তৃণমূলের কর্মীরা কী বলছেন, সে কথাও তুলে ধরি ভিন্ন আর একটি প্রতিবেদনে। আমাদের প্রতি এই ধরনের অভিযোগ দুর্ভাগ্যজনক।
এরপরও যদি চ্যানেল হিন্দুস্তানের সংবাদ পরিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র অসম্মানিত বোধ করে থাকেন, তবে সেই অনভিপ্রেত ঘটনার জন্য আমরা যারপরনাই দুঃখিত।”
প্রসঙ্গত: চ্যানেল হিন্দুস্থানের পাঠকদের জন্য এখানে তুলে দেওয়া হল দেবক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনি চিঠিটি। এইসঙ্গে থাকল চ্যানেল হিন্দুস্তানের করা যে সংবাদটি নিয়ে বিতর্ক তার এবং তৃণমূল কর্মীদের মতামতের খবরটির ক্যামশটও।



Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news