Breaking News
Home / TRENDING / লক্ষ্য পূরণে চলতি মাসেই রাজ্যে জোড়া সভা শাহ-র

লক্ষ্য পূরণে চলতি মাসেই রাজ্যে জোড়া সভা শাহ-র

নীল বণিক:

চলতি মাসেই রাজ্যে জোড়া সভা করতে চলেছেন অমিত শাহ। দিল্লি সূত্রের খবর, আগামী ৩০ মার্চ অমিত শাহ এরাজ্যে তাঁর প্রথম নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। ওই দিন উত্তরবঙ্গের রায়গঞ্জ হবে তাঁর প্রথম নির্বাচনী সভা। জানা গিয়েছে, একই দিনে কোচবিহারে আরও একটি সভা করবেন তিনি। বিজেপি সূত্রে খবর, রায়গঞ্জের প্রথম সভাটি বেলা ১২টা নাগাদ করবেন শাহ। এখানকার সভা সেরে কোচবিহারের উদ্দেশে যাত্রা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

এছারাও আগামী ২ এপ্রিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আরও একটি সভা করার কথা রয়েছে অমিত শাহর। দিল্লি সূত্রে খবর, প্রথম ও দ্বিতীয় দফার ভোটের প্রচারের দিকে তাকিয়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে ৬টি সভা করতে চলেছেন গেরুয়া শিবিরের সেকেন্ড ইন কমান্ড।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *