প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা
১.পুরো দেশ জুড়ে সম্পূর্ণ লকডাউন।
২. এই লকডাউন কার্যত কারফিউই।
৩. ২১ দিনের লকডাউন।
৪. আজ রাত ১২টা থেকে কার্যকরী।
৫. এই লকডাউনে দেশকে অর্থনৈতিক মূল্য দিতে হবে।
৬. দেশের প্রতিটি জায়গায় লকডাউন জারি থাকবে। গ্রামেও হবে কার্যকরী।
৭. দেশের মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত।
৮. কিন্তু প্রাণ বাঁচাতে এটাই একমাত্র উপায়।
৯. প্রথম ১ লাখ আক্রান্ত হয়েছে ৬৭দিনে,তার পরের ১ লাখ করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ১১ দিনে আর তারপরের ১ লাখ আক্রান্ত হয়েছে মাত্র ৪ দিনে।
১০. এই মুহুর্তে যে যেখানে আছেন সেখানেই থাকুন, ঘরের বাইরে বেরবেন না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news