Breaking News
Home / TRENDING / আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করল কেন্দ্র

আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করল কেন্দ্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আন্তর্জাতিক বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল আগেই। এবার সেই মেয়াদ বাড়ালো কেন্দ্রীয় সরকার। ৩১ মার্চের বদলে ১৪ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। তবে ডোমেস্টিক বা আন্তঃদেশীয় বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বজায় থাকবে ৩১ মার্চ। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে অসামরিক বিমান মন্ত্রক (Civil Aviation Ministry)।

সারা দেশে এখন করোনা সতর্কতায় লকডাউন চলছে। তিন সপ্তাহের জন্য জারি থাকবে এই লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে সবকিছুই। সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন। বন্ধ রয়েছে রেল-মেট্রো-সড়ক এবং জলপথের সমস্ত পরিষেবা। কেবলমাত্র পন্যবাহী ট্রেন আর জরুরি পরিষেবায় ছাড় দিয়েছে সরকার। এবার বিমান ওঠানামাতেও নিষেধাজ্ঞার মেয়াদও বাড়াল সরকার। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে বিদেশ থেকে আসা লোকের মাধ্যমেই সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে। তাই আন্তর্জাতিক বিমান ওঠানামায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *