জয় ঘোষ ও নীল রায়।
এবিভিপির (ABVP)-র রাজ্যের সহ সম্পাদক সুরঞ্জন সরকারকে ফেসবুকে প্রাণনাশের হুমকি। হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI) ও অতি বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। তাদের পক্ষ থেকে ফেসবুক লেখা হয়েছে, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেই সুরঞ্জন সরকারকে মেরে খালে ফেলে দেওয়া হবে।’ সুরঞ্জন সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur university) এবিভিপি-র ছাত্র ইউনিটের আহ্বায়ক। এ বিষয়ে সুরঞ্জন সরকার বলেন, ” আমি কোনও হুমকিকেই ভয় পাই না। যারা ফেসবুক হুমকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হব।”
ঘটনাচক্রে, বাবুল সুপ্রিয়কে (Babul supriyo) হেনস্থার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে ঢুকে তাণ্ডব চালিয়েছিল এবিভিপি এমনটাই অভিযোগ উঠেছিল। সেই ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল সুরঞ্জন সরকারের বিরুদ্ধে। যার জেরে এসএফআই সহ অতি বাম ছাত্র সংগঠনগুলি সুরঞ্জন সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি তুলেছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কেবলমাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই দাবির সঙ্গে সঙ্গেই সুরঞ্জনকে পেতে হল প্রাণনাশের হুমকি। এবিভিপির রাজ্য সম্পাদক সুবীর হালদার বলেন, “আমরা চাইব হানাহানির রাজনীতি ছেড়ে বামপন্থী ছাত্রবন্ধুরা আমাদের সঙ্গে নীতিগত লড়াই করুন। যদি সুরঞ্জনের প্রতি কোনওরকম আক্রমণ আসে। আমরাও তার যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছি। আইনগত লড়াই যেমন হবে। তেমনি যে ব্যবহার বামপন্থী ছাত্রবন্ধুরা আমাদের দেবেন তেমন উত্তরই ফেরৎ পাবেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news