জয় ঘোষ।
রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন বিজেপির (BJP) কেন্দ্রীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ ও বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় (Mukul Roy)। রবিবার রাতে বিজেপির এই প্রতিনিধিদল রাজভবনে যান বলেই সূত্রের খবর। এই সাক্ষাৎকারকে সৌজন্য বলেই দাবি করেছে বিজেপি।
বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash vijayvargiya) বলেন, “যাদবপুর কান্ডে রাজ্যপাল যেভাবে সক্রিয় হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করে নিয়ে এসেছে। তা বাহবা পাওয়ার যোগ্য। আর এটাই প্রমাণ হল রাজ্যের আইন শৃঙ্খলার কী অবস্থা?” তিনি আরও বলেন, “যে কাজ পুলিশ করতে পারেনি। সেই কাজ রাজ্যপাল করে দেখিয়েছে। রাজ্যপাল হিসাবে নিয়োগ হওয়ার পর এটাই আমাদের প্রথম সাক্ষাৎ ছিল। রাজ্যপাল আজ রাজভবনে নৈশভোজে আমন্ত্রন জানিয়ে ছিলেন। তাই আমরা রাজভবনে গিয়েছিলাম। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”
তবে যাদবপুর ইস্যুতে রাজ্যপালকে ধন্যবাদ জানাতেই বিজেপি প্রতিনিধি দল আজ রাজভবনে যায় বলেই বিজেপি সূত্রে খবর। রাতে রাজ্যপালের সঙ্গে নৈশভোজও অংশ নেন বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। প্রসঙ্গত, আগামী ২৪ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে রওনা হচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news