সূর্য সরকার।
পুজোর আগে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই বিশেষ ব্যবস্থা নেওয়া শুরু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মার নির্দেশেই শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চলছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে বেপরোয়া বাইক চালক থেকে শুরু করে পুলিশের সঙ্গে অভব্য আচরণকারীদের বিরুদ্ধে। চুরি, ছিনতাই, ডাকাতি কেসে যুক্ত কুখ্যাতদের পাকড়াও করার উপরে জোর দেওয়া হচ্ছে। পানশালা, নাইট ক্লাব, হুক্কা বারের অবৈধকাজের ওপরও চলছে নজরদারি।
লালবাজার জানিয়েছে, পানশালা ও হুক্কাবার নিয়ে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। পুজোর আগে থেকেই সেই সব বিধিনিষেধ নিয়ে আরও কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। শনিবার গভীর রাতে কলকাতা পুলিশের বিশেষ অভিযান ‘ব্লক রেড’ চলাকালীনও পানশালা, হুক্কাবারগুলােতে অভিযান চালানাে হয়েছে। সেখানে পুলিশ অভিযানে যেতেই পুলিশের সঙ্গে অভব্য আচরণ, আইনভঙ্গ করার মতাে ঘটনা ঘটায় নেশাগ্রস্থ ও তাদের সঙ্গীরা। তাতে পদক্ষেপ করে পুলিশ। গ্রেফতার হয়েছে, ৭২৪ জন।
এছাড়াও নিষিদ্ধ মাদক সেবনের জন্য ২ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে বেআইনি ৩৮৪.১ লিটার মদ। এছাড়াও আগাম ব্যবস্থা হিসেবে পুলিশ গ্রেফতার করেছে ১০১ জনকে। কুখ্যাত দুষ্কৃতি জালে পড়েছে ২৪ জন এবং ছিনতাইয়ের অভিযােগে জালে পড়েছে ৯ জন । জামিন অযােগ্য গ্রেফতারি পরােয়ানা জারি থাকায় গ্রেফতার হয়েছে ২২৪ জন। গ্রেফতারির সর্বমােট সংখ্যা ১০৮৪। অন্যদিকে , রাতভর রাজপথে ট্রাফিক আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ১৮০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। এরমধ্যে মদ খেয়ে গাড়ি চালানাের অভিযােগে ১১৫ জন, বেপরােয়া গাড়ি চালানাের জন্য ১০৬ জন , হেলমেট ছাড়া বাইক চালানাের জন্য ১০২২ জন এবং একটি বাইকে ট্রিপল রাইডিংয়ের জন্য ৫৬২ জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news