নিজস্ব সংবাদদাতা
বৃহস্পতিবার বিকেল থেকেই আবার প্রবল বৃষ্টি শুরু হয়েছে নাগপুরে । কোথাও কোমর জল আবাও কোথাও হাঁটু জল। এরই মধ্যে জল থৈ থৈ অবস্থা বিদ্যুৎ গ্রিডে। এখান থেকে হটলাইন যায় মহারাষ্ট্র বিধানসভায় । শুক্রবার সকালে পাওয়ার গ্রিডে জল এতটাই জমে যায় যে অবিলম্বে তা বন্ধ না করলে ঘটতে পারে বড় দুর্ঘটনা । কিন্তু বিধানসভার কী হবে? ততক্ষণে বিধান ভবনে পৌঁছে গিয়েছেন বিধায়করা। আর জেনারেটর এতক্ষণ বিধান ভবনের পুরো চত্ত্বরের বিদ্যুৎ পরিষেবা দিতে পারবে না। অবশেষে ঠিক হয় অন্য গ্রিড থেকে বিদ্যুৎ পরিষেবা বহাল রাখা হবে বিধানসভায় । তবে চেঞ্জ ওভার করতে কিছুটা সময় বিদ্যুৎহীন থাকতেই হবে মহারাষ্ট্র বিধান ভবনকে। অগ্যতা স্পিকার এক ঘন্টার জন্য বিধানসভা স্থগিত করে দেন। বৃষ্টির জন্য বিধানসভা স্থগিত হওয়ার ঘটনা এই প্রথম গটল মহারাষ্ট্রে। বিরোধী দলের নেতারা বেহাল নিকাশী ব্যবস্থাকেই এর জন্য দোষ দিয়েছেন ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news