ওয়েব ডেস্ক:
পঞ্চমীর বিকেলে কলকাতা লেদার কমপ্লেক্সে থানা এলাকায় পাওয়া গেল এক অজ্ঞাত পরিচয় তরুণীর মৃতদেহ। উৎসবের দিনে এই রহস্যময় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশের সন্দেহ, সম্ভবত ওই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কারণ গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঝোপের মধ্যে থেকে উদ্ধার করা হয় বছর আঠেরোর ওই তরুণীর দেহ। স্থানীয়দের মতে ওই তরুণী স্থানীয় নন। পুলিশের মৃতার পরিচয় জানার চেষ্টা শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news