Breaking News
Home / TRENDING / পুজো মণ্ডপে বিস্ফোরণ বাংলাদেশের সাতক্ষীরায়

পুজো মণ্ডপে বিস্ফোরণ বাংলাদেশের সাতক্ষীরায়

ওয়েব ডেস্ক:

পুজো মণ্ডপে বিস্ফোরণ। এই ঘটনা ঘটল বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। এখনও অবধি বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা নেই।

গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটা নাগাদ শ্যামনগরের হরিহর নগর বাজার এলাকা প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বিরাট পুলিশবাহিনী। প্যান্ডেলের কাছ থেকেই উদ্ধার হয় চার-চারটি তাজা বোমা। স্থানীয়দের মতে, বিস্ফোরণের পর তাঁরা চার জনকে পালাতে দেখেছেন।

বাংলাদেশের একটি প্রথম শ্রেণির সংবাদ মধ্যমকে সাতক্ষীরার শীর্ষ পুলিশ আধিকারিক আমিনুল বাচ্চু জানান, ‘কী কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।’ এই ঘটনায় সোমবার দুপুর অবধি কেউ গ্রেপ্তার হয়নি। পুজোর সময় যাতে সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে সাতক্ষীরার পুলিশ প্রশাসন ওই অঞ্চলে নতুন করে প্রচুর পুলিশ মোতায়েন করেছে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *