Breaking News
Home / TRENDING / কোভিড রিপোর্ট না আসায় চারদিন ধরে মৃতদেহ আটকে উত্তরপাড়ার হাসপাতালে

কোভিড রিপোর্ট না আসায় চারদিন ধরে মৃতদেহ আটকে উত্তরপাড়ার হাসপাতালে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কোন্নগর অরবিন্দ পল্লীর বাসিন্দ এক বৃদ্ধার চার দিন আগে মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের রিপোর্ট না আসায় মৃতদেহ উত্তরপাড়ার হাসপাতালেই (Uttarpara Hospital) পরে রয়েছে বলে অভিযোগ। তাই কোভিড রিপোর্ট ও মৃতদেহ পাওয়ার দাবিতে হাসপাতাল গেটেই বিক্ষোভ শুরু করেছে পরিবারের সদস্যরা। কোন্ননগর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের অরবিন্দ পল্লীর বাসিন্দা ত্রিপ্তিলতা রায়ের (৭০) করোনা উপসর্গ থাকায় গত শুক্রবার উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবার। কোভিড টেস্ট হবে বলা হয় হাসপাতাল থেকে। কিন্তু পরীক্ষা করানো হয়নি। পরিবারকে জানানো হয়, হাসপাতালে কোভিড পরীক্ষার কিট নেই।

পরদিন বৃদ্ধার পরিবারের সদস্যরা হাসপাতালে চিৎকার চেঁচামেচি করায় শেষমেষ দুপুরে পরীক্ষা হয়। শনিবার রাত দশটায় মারা যান বৃদ্ধা। তারপর থেকে হাসপাতালেই পরে রয়েছে বৃদ্ধার মৃতদেহ। কোভিড রিপোর্ট না এলে মৃতদেহ পরিবারের হাতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। কিন্তু চারদিন হয়ে গেলেও রিপোর্ট এখনও এলো না কেন ? নিয়ে প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃদ্ধার ছেলে মেয়ে ও যারা তাঁর সংস্পর্শে ছিলেন তারা কি করবেন ? মৃতদেহ কবে পাওয়া এসব জানতেই আজ হাসপাতালে যায় পরিবার। স্থানীয় সিপিআইএমএল নেতৃত্ব এমন সব প্রশ্নের সদুত্তর চেয়ে হাসপাতাল গেটে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বৃদ্ধার ছেলে তারক রায় বলেন, “অনেক ঝামেলার পর কোভিড পরীক্ষা হলেও রিপোর্ট পাইনি। রিপোর্ট আর মায়ের মৃতদেহ চাই।” সরকারী নিয়ম মেনে রিপোর্ট আসার অপেক্ষায় তাঁর পরিবার। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে হাসপাতাল কতৃপক্ষও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *