দাসপুর, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: এক বিজেপি কর্মী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। মৃত ব্যক্তির নাম শুকদেব মাইতি (৪০)। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সরবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের তাতারপুরে। জানা যায়, পেশায় শঙ্খ ব্যবসায়ী শুকদেবের কাছে শঙ্খ সাপ্লাই এবং টাকা সংগ্রহের কাজ করতো জগন্নাথ সামুই নামে এক যুবক। নিহত শুকদেবের স্ত্রীর অভিযোগ, জগন্নাথের কাছে একলক্ষ টাকা পেত শুকদেব। সেই টাকা বহুবার চাওয়ার পরও তা ফেরৎ দেয়নি জগন্নাথ। গতকাল সেই টাকা ফেরৎ দেওয়ার জন্য জগন্নাথকে ধমক দেয় শুকদেব। এরপরই গতকাল বাড়ি থকে ডেকে নিয়ে যায়। তার পর জগন্নাথ তাকে তুলে নিয়ে যায় পাশেই একটি নতুন বাড়ির ছাদে। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় মানুষ ঘটনাস্থলে গেলে জগন্নাথ পালিয়ে যায়। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সুত্রে জানা যায়, শুকদেব এলাকার একজন ভালো ব্যবসায়ী ছিলেন। পুলিশ শুকদেব মাইতির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে জগন্নাথকে গ্রেপ্তার করেছে।
শুকদেববাবুর ভাইপো সুমন্ত মাইতির অভিযোগ, ৬ মাস অাগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুকদেববাবু। তারওপর তাঁর খুড়তোতো বৌদি বিজেপির প্রার্থী হওয়ায় মেনে নিতে পারেনি তৃণমূল। তাই গতকাল অামার কাকা শুকদেবকে টাকা দেবার নাম করে স্থানীয় তৃণমূল কর্মী ঈশ্বর সামন্ত বাড়ি থেকে নিয়ে যায়, বলে জগন্নাথ সামুই ডাকছে। রাত ৮. ৩০টা বেজে গেলেও ঘর না ফেরায় সন্দেহ হয় এবং ঈশ্বর সামন্ত ফিরে এলেও শুকদেব ফেরেননি।
এর পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও এলাকার প্রধানকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ বাড়তে থাকে। তারপর বাড়ির লোকজন মিলে খোঁজ চালালে একটু দূরে নিমতলা বলে একটি জায়গায় বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় সুকদেবকে পড়ে থাকতে দেখেন। বাড়ির লোকজনের অারও অভিযোগ, ‘বিজেপির সংগঠন বাড়তে থাকায় এবং শুকদেববাবুর জনপ্রিয়তা থাকায় তাঁকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে তৃণমূল কর্মীরা। অামরা উপযুক্ত শাস্তি চাই।’
বিজেপির ঘাটাল জেলার সাংগঠনিক সভাপতি রতন দত্ত বলেন, তৃণমূলের গুন্ডারা খুন করেছে শুকদেবকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খুন করেছে ওরা। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানান, ব্যক্তিগত ব্যাপার, তৃণমূলের সঙ্গে বিন্দু বিসর্গ যোগ নেই। এর সাথে দলের কেউ জড়িত নয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustanhttps://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news