Breaking News
Home / TRENDING / চন্দ্রকোনায় তৃণমূলের পতাকা, ফেস্টুন ছিঁড়ে, পুড়িয়ে দেওয়া অভিযোগ বিজেপির বিরুদ্ধে

চন্দ্রকোনায় তৃণমূলের পতাকা, ফেস্টুন ছিঁড়ে, পুড়িয়ে দেওয়া অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কুমারেশ রায়, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে : তৃণমূলের পতাকা, ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়া অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে চন্দ্রকোনা ১ নং ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের ডিঙ্গাল বাজারে।
অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের পতাকা, ফেস্টুন ছেঁড়া ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দলীয় প্রার্থীদের প্রচারের ফেস্টুনকে খুলে ছিঁড়ে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির হোর্ডিংকে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এছাড়া বাঁকা গ্রামেও তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা সৌগত দন্ডপাট জানান, সিপিএমের কিছু লোক বিজেপিতে গিয়ে অশান্তি পাকাছে এবং ভোটের অাগের দিনে এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। থানায় অভিযোগ করা হয়েছে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *