Breaking News
Home / TRENDING / রোজভ্যালির তদন্তে বেনিয়ম, ধামাচাপার অভিযোগ খোদ তদন্তকারীদের বিরুদ্ধে

রোজভ্যালির তদন্তে বেনিয়ম, ধামাচাপার অভিযোগ খোদ তদন্তকারীদের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক:

রোজভ্যালি কাণ্ডের তদন্তে নয়া মোড়। এবার খোদ তদন্তকারীদের বিরুদ্ধেই তদন্ত ধামাচাপার অভিযোগ উঠল। সূত্রের খবর, সুদীপ্ত রায়চৌধুরীকে জেরা করেই নাকি এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্ত বেনিয়মের অভিযোগ উঠেছে ৫ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে। এই পরিপ্রেক্ষিতে বর্তমান তদন্তকারীরা সুদীপ্তর বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। তাঁর বাড়িতে কাদের আসা-যাওয়া ছিল তা ক্ষতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।  তাহলে কি মালিক পক্ষের সঙ্গে রফার চেষ্টা চলছিল সুদীপ্ত মারফৎ?

ওয়াকিবহাল মহলের তাই মত। এর আগে জানা গিয়েছিল, সুদীপ্ত রায়চৌধুরী রোজভ্যালির হয়ে সিবিআই, ইডি প্রভৃতি তদন্তকারী সংস্থার সঙ্গে রফা করে দিতে চেয়েছিল অর্থের বিনিময়ে। যেহেতু তাঁর সঙ্গে তদন্তকারী সংস্থাগুলির আধিকারিকদের ঘনিষ্ট যোগাযোগ রয়েছে। এরপর আজ ৫ তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠল আজ, তা যেন দুয়ে দুয়ে চার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *