ওয়েব ডেস্ক:
কলকাতা: দাড়িভিটের জের, আপাতত বন্ধ রাখা হচ্ছে রাজ্যে শিক্ষক নিয়োগ। এর ফলে অনিশ্চিত হয়ে পড়ল ৬০০০ সফল পরীক্ষার্থীদের ভবিষ্যৎ।
সূত্রের খবর, একাদশ শ্রেণির শিক্ষকের পোস্ট নেই এই মুহূর্তে। নবম ও দশম শ্রেণির পোস্টগুলি তাই একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পরিবর্তন করিয়ে বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগের বন্দবস্ত করেছিলেন স্কুল পরিদর্শকরা। সমস্যা বাঁধে এই পরিবর্তনকে কেন্দ্র করেই, এমনকী ছাত্র মৃত্যুর মতো ঘটনা ঘটে দাড়িভিট বিদ্যালয়ে। পরিস্থিতি যাচাই করে শিক্ষক নিয়োগে আর কোনও ঝামেলা চাইছেন না শিক্ষা দপ্তর। তাই আপাতত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হল। যদিও সফল পরীক্ষার্থীদের নিয়োগপত্র দেওয়ার কথা ছিল কিছুদিনের মধ্যেই।
নতুন নিয়মে নবম ও দশম শ্রেণীর শূন্যপদগুলিকেই বদলিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পরিবর্তন করে শিক্ষকদের স্কুলে জয়েন করাতে থাকেন বিভিন্ন জেলার ডিআইরা। দাড়িভিটেও একই পন্থা অবলম্বন করা হয়েছিল। যেখানে ছাত্রদের বিরোধিতার মুখে পড়তে হয় ডিআইকে।
উল্লেখ্য, যে ঘটনায় দাড়িভি বিদ্যালয়ের দুই প্রক্তন ছাত্র রাজেশ সরকার এবং তাপস বর্মণের মৃত্যু হয়। তাই এবার শিক্ষক নিয়োগে আর তাড়াহুড়ো করতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news