ওয়েব ডেস্ক:
প্রয়াত হলেন আরামবাগের প্রাক্তন সিপিএম সাংসদ অনিল বসু৷ বেশ কিছুদিন হল অসুস্থ নেতা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়৷ বয়স হয়েছিল ৭২ বছর৷ এই দাপুটে বাম নেতা ১৯৮৪ সালে প্রথমবার লোকসভা ভোটে জয়ী হন৷ কেন্দ্র ছিল আরামবাগ৷ এরপর টানা ছ’বার এই কেন্দ্রে জিতে ছিলেন তিনি৷
দলবিরোধী কাজের অভিযোগে ২০১২ সালে সিপিএম তাঁকে বহিষ্কার করে৷ তৎকালীন রাজ্য সম্পাদক বিমান বসুর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন তিনি৷ এছাড়া ২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর শব্দে আক্রমণ করার জন্য দল তাঁকে সর্তক করেছিল৷ পরে বাদ দেওয়া হয় রাজ্য কমিটি থেকেও৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news