নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার সকাল ৯টা নাগাদ আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে নাগেরবাজারের কাজীপাড়া এলাকা। কেউ কিছু বুঝে ওঠার আগেই আর্ত চিৎকার ও গোঙানির শব্দ শুনতে পান স্থানীয়েরা। তখনই বোঝা যায় কাজীপাড়ায় একটি বহুতলের নিচের ফলের দোকানে বোমা বিস্ফোরণ হয়েছে। পুলিশ সূত্রে খবর, শক্তিশালী ওই বোমার আঘাতে মহিলা ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন, তাদের আর জি কর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দমদমে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বহুতলের নীচে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাচু রায়ের অফিস রয়েছে। বাইরে একটি ফলের দোকানে একটি চটের ব্যাগে বোমাটি রাখা ছিল বলে জানা গিয়েছে।আহত সকলেই পথ চলতি মানুষ। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে এসে পৌঁছন চেয়ারম্যান পাঁচু রায়। তাঁর দাবি , তাকে হত্যার উদ্দেশ্যেই এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাঁর ওই অফিসে যাওয়ার কথা ছিল। বোমাটি আগেই ফেটে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। দমদম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news