ওয়েব ডেস্ক:
ভোটের মুখে ছত্তিশগড়ে ফের মাওবাদি হামলা। বৃস্পতিবার দান্তেওয়ারায় মাওবাদি হামলায় মারা গেলেন ৪ জন। মৃতদের মধ্যে ৩জন সাধারণ নাগরিক, ১জন জওয়ান। সিআইএসএফ-এর জওয়ানের উপর এই হামলা চালায় মাওবাদিরা। তখনই ১জওয়ান সহ ৪জনের মৃত্যু হয়।
উল্লেখ, গত এক মাসে এই নিয়ে তৃতীয় মাওবাদি হামলার ঘটনা ঘটল দান্তেওয়ারায়। সে রাজ্যের ভোটের মুখে একাধিক হামলার ঘটনাকে ওয়াকিবহাল মহল জঙ্গি মাওবাদিদের রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছে। পাশাপাশি একের পর এক হামলার ঘটনায় এলাকার সাধারণ নাগরিকদের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্ক।
এদিকে আগামীকাল আসন্ন নির্বাচন উপলক্ষে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী আসছেন। তার আগে ফের হামলা চালাল মাওবাদিরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news