ওয়েব ডেস্ক:
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে থাকায় দেওয়ালীর পর আবারও কমল পেট্রল ডিজেলের দাম। ২১ পয়সা কমে রাজধানীতে পেট্রলের দাম লিটার প্রতি হয়েছে ৭৮.২১ টাকা। ডিজেলের দাম ১৮ পয়সা কমে দাঁড়িয়েছে লিটার প্রতি ৭২.৮৯ টাকা। কলকাতায় পেট্রলের দাম কমে দাঁড়িয়েছে লিটার প্রতি ৮০.৩৩ টাকা। মুম্বইয়ে আজ পেট্রলের দাম ছিল ৮৩.৭২ টাকা। ডিজেলের দাম ৭৬.৩৮ টাকা । বিশেষজ্ঞদের মতে বিশ্ব বাজারে আরও কয়েকদিন তেলের দাম পড়তি থাকবে। ফলে আরও কয়েকদিন পেট্রল ডিজেলের দাম কমতে থাকবে বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news