Breaking News
Home / TRENDING / ডানকুনিতে নেতা-কর্মী সহ তৃণমূলের পার্টি অফিস দখল বিজেপির

ডানকুনিতে নেতা-কর্মী সহ তৃণমূলের পার্টি অফিস দখল বিজেপির

প্রসেনজিৎ ধর। তৃণমুলের পার্টি অফিস দখল করে নিল বিজেপি। তৃনমুলের জন্মলগ্ন থেকে হুগলির ডানকুনির দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ধারে তৃনমুলের একটি‌ পার্টি অফিস ছিল‌। কিন্তু মঙ্গলবার সকালে তৃনমূলের পার্টি অফিসের রং গেরুয়া হতে দেখল স্থানীয় জনতা। তবে জোর করে জবর দখল নয়, তৃনমূলের যারা ওই অফিসে বসতেন তারাই বিজেপিতে নাম লিখিয়েছেন।ডানকুনির তৃনমূল নেতা সুমিত গঙ্গোপাধ্যায় এই পার্টি অফিসটি তৈরী করেছিলেন।তিনিও বিজেপিতে যোগ দেন সম্প্রতি। তাই ডানকুনি হাউসিং মোড়ের এই অফিস এবার ঘাসফুল বদলে পদ্মফুলের হাতে গেল। যদিও জেলা তৃণমুল নেতৃত্বর দাবি ওটা কোনওদিনই পার্টি অফিস ছিল না। ওখানে কয়েকজন ছেলে আড্ডা দিত, ক্যারাম খেলত। আমরা যদি কোনও একটা ঘরে ক্যারাম খেলি তাহলে কি সেটা পার্টি অফিস হয়ে যাবে? সুমিত গঙ্গোপাধ্যায় বলেন “আমরা দলের পুরোনো কর্মী। কিন্তু পুলিশ আমাদেরই মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছিল। দলের জেলা থেকে রাজ্যে নেতৃত্বকে বলে কোনও লাভ হয়নি। তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *