নীল রায়। দলবদলের জল্পনায় তাঁর নাম ছিল একেবারে শীর্ষে। কিন্তু এখনও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাননি বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। আবারও তাঁকে নিয়ে সরগরম বাংলা রাজনীতি। মঙ্গলবার নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন রাজারহাট নিউটাউনের এই তৃণমূল বিধায়ক। সব্যসাচী দত্তর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। তারপর থেকে জল্পনা আরও জোরালো হয়েছে। একটি সূত্র জানাচ্ছে, বিধাননগরের ১২ জন কাউন্সিলরকে নিয়ে একযোগে দল ছাড়তে চাইছেন সব্যসাচী দত্ত। কিন্তু এখনি তা সম্ভব হচ্ছে না। যদিও এই যোগদান পর্বের মাস্টারমাইন্ড মুকুল রায় দিল্লি থেকে কলকাতায় ফিরে এসেছেন। সেই কারণেই সব্যসাচী দত্তর বিজেপিতে যোগদানের সম্ভাবনা আপাতত উড়িয়ে দিচ্ছে রাজনৈতিক মহল। তবে বিধাননগরের মেয়রের বিজেপিতে যোগদানর ইঙ্গিত এর আগেও বেশ কয়েকবার পেয়েছে সংবাদমাধ্যম। কখনও নিজের বাড়িতে তাঁর রাজনৈতিক গুরু তথা বিজেপি নেতা মুকুল রায়কে লুচি আলুর দম খাওয়ানো। কখনও আবার দোলের দিনে মাথায় গেরুয়া পাগড়ি পড়ে “ভারত মাতা কি জয়” স্লোগান দিয়ে জল্পনা বাড়িয়েছেন সব্যসাচী। যেই কারণে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে নিজের বিধানসভা কেন্দ্রেই কোনও দায়িত্ব তাঁকে দেয়নি দল। সম্প্রতি শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। সেখানে তাঁকে যোগ দিতে দেখা যায়নি বলেই তাঁর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনা জোরালো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
We want a strong BJP government here, sooner the better!