নীল রায়। লোকসভা ভোটে শোচনীয় হারের পরও সম্বিত ফেরেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সকালে মমতা টুইট করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তিনি। এদিন টুইটে মমতা লেখেন, “১৯৭৫ সালে এমার্জেন্সি জারি করা হয়েছিল। আজ তার বর্ষপূর্তি হচ্ছে। গত পাঁচ বছরে দেশে জারি আছে সুপার এমার্জেন্সি। আমাদের ইতিহাস থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি রক্ষা করার জন্য লড়াই চালাতে হবে।” ঘটনাচক্রে, ১৯৭৫ সালে আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। সেই এমার্জেন্সি কথা উল্লেখ করেই মুখ্যমন্ত্রী এদিন খোঁচা দেওয়ার চেষ্টা করলেন নরেন্দ্র মোদিকে। অথচ মাত্র এক মাস আগেই দেশের জনতার বিপুল জানাদেশ নিয়ে ক্ষমতায় দ্বিতীয়বারের জন্য প্রত্যাবর্তন ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news