প্রসেনজিৎ মাহাতো
নাম না করে মোহনবাগানের সচিব অঞ্জন মিত্রেক বিরুদ্ধে বোমা ফাটালেন দেবাশিস দত্ত। মঙ্গলবার পার্কস্ট্রিটের এক অভিজাত ক্লাবে টুটু বসুর গড়া কমিটির কাছে শুনানি সেরে বেরনোর সময় দেবাশিস বলেন, ‘ওরা যদি সঠিক হত, তা হলে তো, আজকের মিটিংয়ে আসা উচিত ছিল। ভয়ে পালিয়ে গেল কেন? ভয়ে তখনই মানুষ পালিয়ে যায় যখন সে অন্যায় করে। অনৈতিক কাজ করে।’
এ দিকে, বুধবার দুপুরে মোহনবাগানের বোর্ড মিটিং রয়েছে। দেবাশিস দত্তের শুনানির জন্য গড়া কমিটির বৈঠকে মঙ্গলবার গরহাজির থাকল বাগানের অঞ্জন গোষ্ঠী। সোমবারই সচিব অঞ্জন মিত্র মেল পাঠিয়ে জানিয়েছিলেন, ‘এই মিটিং অবৈধ।’ এ দিন সভায় হাজির ছিলেন টুটু বসু, দেবাশিস দত্ত এবং দুই আইনজীবী গীতানাথ গঙ্গোপাধ্যায় ও শিলদিত্য সান্যাল। কমিটির কাছে দেবাশিস মৌখিকভাবে যা বলার বলেছেন। সেইসঙ্গে তঁার যুক্তির সপক্ষে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করেছেন। দেবাশিস জানান, ‘আমার যা বলার বলেছি। যা সিদ্ধান্ত নেওয়ার কমিটি নেবে।’ কিন্তু, ক্লাবের বক্তব্য শুনতে হবে কমিটিকে। তাই, বৃহস্পতিবার বিকেলে ফের সভা ডেকেছে টুটু বসুর গড়া কমিটি। কমিটির আশা, ওইদিন ক্লাবের কোনও প্রতিনিধি হাজির থাকবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news