Breaking News
Home / TRENDING / রাজ্যের মানুষকে নিজের ডি.লিট উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মানুষকে নিজের ডি.লিট উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি দ্বিতীয়বারের জন্য ডি.লিট পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চশিক্ষায় অবদান ও উন্নয়নের জন্য ডিলিট দেওয়া হল রাজ্যের প্রশাসনিক প্রধানকে।

সোমবার এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জন ফেলিক্স সম্মান তুলেদেন মুখ্যমন্ত্রীর হাতে তবে তার এই সম্মান নিজের নয় গোটা রাজ্যবাসী বলে মনে করেন মুখ্যমন্ত্রী আর তাই এই সম্মান সাধারণ মানুষকে উৎসর্গ করে তিনি বলেন,” এই সম্মানে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি সেন্ট জেভিয়ার্স পরিবারকে আমার তরফ থেকে ধন্যবাদ। আমি এই ডিগ্রি বা সম্মান আমার রাজ্যের মানুষকে উৎসর্গ করছি। কারণ আমি সবসময় সাধারণ মানুষের হয়ে থাকতে চাই।”

পাশাপাশি তিনি আরো বলেন,” আমি নিজেও সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্যই আমি কাজ করি তাই এই সম্মান আমি আমার রাজ্যের মানুষকে উৎসবে করতে চাই।” আজ ছিল এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বারের চতুর্থতম সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এসে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ঢালা প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন,” এর আগে যখন ফেলিক্স সাহেবের সঙ্গে কথা হয় তখন তখন উনাকে বলেছিলাম, কলকাতায় একটা বিশ্ববিদ্যালয় করা যায় না? কারণ এই বিশ্ববিদ্যালয়ের গোটা দুনিয়া জুড়ে নাম, আমি খুব খুশি উনারা আমার কথা রেখে কয়েক মাসের মধ্যেই তা শুরু করে দিয়েছেন। ক্লাস শুরু হয়ে গেছে।”

এর আগেও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সান্মানিক ডিলিট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এই সম্মান তার কাছে একটু অন্য ধরনের বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য,” এই প্রতিষ্ঠান থেকে সম্মান পেয়ে আমি আরো বেশি কাজ করার অনুপ্রেরণা পাবো। “

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *