চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
ডিলিট পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট জিভিয়ার্স ইউনিভার্সিটি ডিলিট দিয়ে সম্মান জানালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাহিত্যে ডক্টরেট পাওয়া নিয়ে রীতিমতো উচ্ছ্বাসিত রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সোমবার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রদান অনুষ্ঠানে এসে রাজ্যপাল বলেন, “এই সম্মান, অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল আর তাই এত বড় সম্মান সেনগুপ্ত বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে প্রদান করলেন।”
এখানেই শেষ নয় পাশাপাশি মুখ্যমন্ত্রী কে তার কনস্টিটিউশনাল কলিগ বলেও অভিহিত করেন রাজ্যপাল। বলেন এই পুরস্কার পাওয়ায় আমরা সবাই খুব খুশি কারণ উনি( মুখ্যমন্ত্রী) আমার সাংবিধানিক সহকর্মী।”
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর প্রথমবার কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে ডক্টরের সম্মানে ভূষিত করলেন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news