Breaking News
Home / TRENDING / ফের কাঁপলো তুরস্ক, হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা

ফের কাঁপলো তুরস্ক, হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা

চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, এবার মধ্য তুরস্কের বিস্তীর্ণ এলাকায় এই কম্পন অনুভূত হল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। এদিকে উদ্ধারকাজ এখনও চলছে তুরস্ক ও সিরিয়াতে। সব মিলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৩০০।

সোমবার ভোররাত ৪ টে ১৭ মিনিট নাগাদ প্রথম কেঁপে ওঠে দক্ষিণ তুরস্কের বিস্তির্ণ এলাকা। ২৪ ঘণ্টায় তিন তিনটে ভূমিকম্পে (Earthquakes) বিধ্বস্ত তুরস্ক (Turkey), যার প্রভাব পড়েছে সিরিয়াতে (Syria)। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। আর এই ভূমিকম্পের ১১ মিনিটের মধ্যেই ফের কম্পন, তীব্রতা ছিল ৬.৭।

অনেকেই দাবি করছেন, গত কয়েক দশকে এরকম ভূমিকম্প তুরস্ক-সিরিয়া আগে দেখেনি । ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে একের পর এক বহুতল বাড়ি, আর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গেছে কিছু তরতাজা প্রাণ, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। বর্তমানে এই ভূমিকম্পের জেরে দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪ হাজারের কাছাকাছি।

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে মোট তিনবার ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য প্রাচ্যের দুই দেশ তুরস্ক ও সিরিয়া। তৃতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠে গ্রিনল্যান্ডেও ,আতঙ্কে তুরস্কবাসী। তুরস্কের প্রেসিডেন্ট এরোদগান জানিয়েছেন, ১৯৩৯ সাল থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় এই ভূমিকম্প।

এদিকে তুরস্কের বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, সোমবার বিকেলে আরও এক জোরালো একটি ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য তুরস্কের কাহরামানমারস প্রদেশে। দ্বিতীয় এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫ থেকে ৭.৬ এর কাছাকাছি, নতুন করে জোরালো কম্পন অনুভূত হয়েছে, দামাস্কাস, লাতাকিয়া-সহ সিরিয়ার বেশ কয়েকটি প্রদেশেও।

সকালে প্রথম ভূমিকম্পে কার্যত তছনছ হয়ে গিয়েছে দক্ষিণ-পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়ার বিস্তীর্ণ অংশ, এই কম্পনের তীব্রতা ছিল ৭.৮। এতে দুই দেশের বিস্তীর্ণ অঞ্চলের রীতিমত কাঠামো পরিবর্তন হয়ে গিয়েছে।

এদিকে দুই দেশের এই বিপর্যয়ের পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক দেশ। একটি সরকারি অনুষ্ঠান থেকে, তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে দুঃখ প্রকাশ করে, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারত থেকে উদ্ধারকাজে সহায়তার জন্য ১০০ সদস্যের NDRF টিম পাঠানো সহ একাধিক সাহায্য পাঠানো হচ্ছে।

তীব্র ঠান্ডাতেও ছাদহীন হয়ে রাস্তাতেই কোনও রকমে রাত কাটিয়েছেন তুরস্ক-সিরিয়ার একাধিক নাগরিক। সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আলেপ্পো, লাটাকিয়া, হামা ও টারটাসের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে, এদিকে তুরস্ক ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *