Breaking News
Home / TRENDING / আজ দুপুরেই মায়ানমার উপকুলে আছড়ে পরবে সুপার সাইক্লোন মোকা

আজ দুপুরেই মায়ানমার উপকুলে আছড়ে পরবে সুপার সাইক্লোন মোকা

চ্যনেল হিন্দুস্থন ডেস্কঃ ক্রমশ শক্তি বাড়াচ্ছে মোকা । আজ দুপুরেই মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছাকাছি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোকা । বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের উত্তর উপকূলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে । শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’। রবিবার সকালে এর গতিবেগ ছিল ঘন্টায় ২৪০ কিলোমিটার। তবে অনুমান করা হচ্ছে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২১০ কিলোমিটার। বাংলায় তেমন প্রভাব ফেলবে না মোকা, তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর । তবে তা সত্বেও তৎপর রয়েছে প্রশাসন । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের সোমবার পর্যন্ত সমুদ্রে নামতেও বারণ করা হয়েছে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় মেঘলা আকাশ। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কয়েকটি এলাকায় আজ থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। তবে মঙ্গলবার থেকে বাড়তে পারে তাপমাত্রা । পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *