Breaking News
Home / TRENDING / সরকারি প্রকল্পে বখরা কে খেয়েছে, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ বীরভূমে, চলল বোমাবাজি

সরকারি প্রকল্পে বখরা কে খেয়েছে, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ বীরভূমে, চলল বোমাবাজি

ওয়েব ডেস:

কাটমানি নিয়ে এবার তৃণমূলে গোষ্ঠীসংঘর্ষ। ‘বখরা’ কে খেয়েছে, দাবি পাল্টা দাবিতে ধুন্ধুমার বীরভূমের মল্লারপুরের কোটগ্রাম। এই ঘটনায় দু’পক্ষের মধ্যে চলল বোমাবাজি। এলাকায় তীব্র উত্তেজনা।

স্থানীয় সূত্রে খবর, কোটগ্রামে শাসক দলের দুটি গোষ্ঠী রয়েছে। তাদের একটি নাসিম শেখ ও অপরটি নাসিল মোল্লার গোষ্ঠীর। কাটমানি নিয়ে ঝামেলায় এই দুই গোষ্ঠীর মধ্যে আজ তুমুল বোমাবাজি চলে। নাসিল মোল্লা গোষ্ঠী অভিযোগ করে, নাসিম শেখ ও তাঁর দলবল সরকারি প্রকল্পের বাড়ি তৈরির টাকা থেকে ব্যাপক কাটমানি খেয়েছে। ৪৬টি বাড়ি তৈরির ক্ষেত্রে কাটমানি নিয়েছে তারা। স্বভাবতই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্ত গোষ্ঠী।

এদিকে বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি কাটমানি ইস্যুতে এদিন উত্তেজনা ছড়ায় ইলামবাজারের দেবীপুর গ্রামেও। টাকা ফেরত দেওয়ার দাবিতে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও করে এলাকাবাসী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *