নিজস্ব প্রতিনিধি ।
দৃশ্যটা ভাইরাল হয়ে গিয়েছিল সোস্যাল মিডিয়ায়। পুলিশের দিকে বন্দুক তাক করে ছুটে আসছে শাহরুখ নামে একটি ছেলে। উল্টোদিকে নিরস্ত্র পুলিশকর্মী দীপক দাহিয়া। তাঁর হাতে শুধুমাত্র একটা লাঠি। তাই দিয়েই ছেলেটিকে আটকানোর চেষ্টা করছেন তিনি। গুলিবিদ্ধ পুলিশ কর্মী রতনলাল মারা গিয়েছিলেন দিল্লির দাঙ্গায়। মারা গিয়েছেন অঙ্কিত শর্মা। আরও বেশ কিছু হিন্দু ব্যক্তি মারা গিয়েছেন সংঘর্ষে। দাঙ্গায় ঘর জ্বলেছে তাঁদেরও। অথচ এসব কিছুই না বলে একতরফা খবর করার অভিযোগ উঠল বিবিসির বিরুদ্ধে। বিবিসির এক সংবাদদাত্রী খবর করেছেন হিন্দুদের নিয়ে পুলিশ আক্রমণ করেছিল মুসলমানদের। পুলিশকে হিন্দুদের বলে মুসলমানদের মারতে। একতরফা এই খবরে ক্ষোভ ছিলই ভুক্তভোগীদের মধ্যে।
এবার এই খবরের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ বিবিসির এক অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন প্রসারভারতীর সিইও শশী শেখর ভেমপতি। কিছুদিন আগে বিবিসি ‘স্পোরটসওম্যান অফ দ্য ইয়ার’ অনুষ্ঠানে ভেমপতিকে আমন্ত্রণ জানায় বিবিসি (BBC)। আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ভেমপতি বিবিসি-এর ডিরেক্টর জেনারেল টনি হল কে বলেছেন যে এটা অত্যন্ত লজ্জাজন্ক যে বিবিসি একতরফা খবর করছে। এই ধরণের খবর ভারতের সার্বভৌম চেহারার অবমাননা করে। এই খবরের মধ্যে কোথাও পুলিশের সাহসিকতার কথা তুলে ধরা হয়নি। কতটা ঝুঁকি নিয়ে তাঁদের কাজ করতে হয়, বলা হয়নি সে কথাও। এই খবর সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে হানিকর। সেই সঙ্গে। বিবিসির সম্পাদকীয়-এর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার অনুরোধ জানিয়েছেন ভেমপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news