নিজস্ব সংবাদদাতা।
আন্তর্জাতিক বাজারে শুক্রবার কমল তেলের দাম। মধ্যপ্রাচ্যের (Middle East) তেল উৎপাদনকারী দুই দেশের মধ্যে যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃহস্পতিবার সেই আবহ কিছুটা হলেও পাল্টেছে। যার জেরে এই তেলের দাম শুক্রবার অনেকটাই নেমেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গত দু’দিন ধরে ৪ শতাংশেরও বেশি কমে যাওয়ার পরে ব্রেন্ট ক্রুড ০১১৯ জিএমটি ১৪ সেন্ট বা ০.২ শতাংশ হ্রাস পেয়ে ৬৫.২৩ ডলারে নেমেছে। বৃহস্পতিবার কিছুটা নেমে এবং বুধবার প্রায় ৫ শতাংশ ডুবে যাওয়ার পরে ডব্লিউটিআইও ১৪ সেন্ট বা ০.০২ শতাংশ হ্রাস করে ৫৯.৪২ ডলারে নেমেছে।
ইউরোশিয়া গ্রুপ (Euresia Group) একটি নোটে বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজেদেরকে যুদ্ধ পরিস্থিতির দিক থেকে সরিয়ে নিয়ে এসেছে। তেল বাজারে বড় ধরনের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি কমেছে। তাই ঊর্ধ্বমুখী তেলের দাম এবার নিম্নমুখী।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news