নিজস্ব প্রতিবেদন।
বিপ্লব।
বিপ্লব বাকিংহামে।
সোনার খাঁচা ভেঙে পাখি উড়ে গেল বনে।
ব্রিটিশ রাজ পরিবার ছেড়ে প্রিন্স হ্যারি ও মেগান সাধারণ মানুষের জীবন যাপনের সিদ্ধান্ত নিয়ে বিদায় জানালেন বাকিংহাম প্যালেসকে (Buckingham Palace)। কোলে শিশু সন্তান নিয়ে রয়্যাল জীবন ছেড়ে তাঁরা প্রবেশ করতে চলেছেন ভিন্ন ‘রিয়েলিটি’তে।
সাসেক্সের ডিউক আর ডাচেসের রাজকীয় পরিচয় ফুৎকারে উড়িয়ে জনসাধারণের মধ্যে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ নয় বলেই অভিমত অনেকের। তবে এই দম্পতির কাছে রাজ-পরিবারের ‘ভার’ বহন করা আরও কঠিন হয়ে পড়ছিল বলেই ব্রিটেনের বাতাসে খবর। গত বুধবার এই ঐতিহাসিক সিদ্ধান্তের খবর রটে যাওয়ার পরেই টক অফ দ্য টাউন এখন হ্যারি ও মেগান।
যে বিপ্লব শুরু করেছিলেন ডায়না, সেই বিপ্লবই এবার আরও বড় আকারে আছড়ে পড়ল বাকিংহামের বিশাল প্রাচীরে। প্রশ্ন উঠছে ‘রাজা রাণী’র অস্তিত্বের প্রয়োজনীয়তার ওপরেও। বাকিংহামে যেন বাসা বেঁধেছে হ্যাপি প্রিন্সের ভুত। সে আভিজাত্যের ঘেরাটোপ থেকে বেরিয়ে রাজপুরুষদের যেন উস্কানি দিচ্ছে বিরাট বিশ্বের সদস্য হবার। জনসমুদ্রের আহ্বান পৌছচ্ছে প্রাসাদে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news