Breaking News
Home / TRENDING / নৈহাটির বিস্ফোরণে চুচূড়ায় ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে গেলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়

নৈহাটির বিস্ফোরণে চুচূড়ায় ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে গেলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়

নীল রায়।

বোমা বিস্ফোরণ ঘটেছে নৈহাটিতে আর গঙ্গার ওপাড়ে থাকা বসতবাড়ির জানলার কাচ ভেঙে চুরমার হয়েছে। ঘটনার তীব্রতা অনুভব করে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterji) ওই সব বাড়িতে যান পরিস্থিতি দেখতে যান। রাতে তাঁর পরিদর্শনের ছবি দিয়ে একটি টুইট করেন তিনি। লকেট লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বোমা ফ্যাক্টরি স্থাপন করতে পারেন। কিন্তু সেগুলি কীভাবে বন্ধ করতে হয় তা জানেন না। তাঁর পরিকল্পনা কী ভারতের মানচিত্র থেকে পশ্চিমবঙ্গকে মুছে দেবে? তিনি পশ্চিমবঙ্গকে জেহাদি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে গড়ে তুলেছেন এবং তারা আমাদের রাজ্যকে বেস হিসাবে ব্যবহার করবে। কেন?”

শুধু লকেটই নয় ওই বিস্ফোরণের ভিডিও দিয়ে উদ্বেগজনক টুইট করেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। রাজ্যপাল জগদীপ ধনখড়ও (Jagdeep Dhankhar) রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর চিন্তা ব্যক্ত করেছেন। এই বিস্ফোরণের ঘটনা নিয়ে বড়সড় আন্দোলনের কথা ভাবছে রাজ্য বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *