ওয়েব ডেস্ক:
পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের আমন্ত্রণ ফেরালেন জাভেদ আখতার ও সাবানা আজমি। করাচির সাহিত্য উৎসবে আমন্ত্রিত ছিলেন তাঁরা। শহর করাচিতে কবি কাইফি আজমির রচনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল জাভেদ ও সাবানার। করাচি আর্ট কাউন্সিলের সেই আমন্ত্রণ ফিরিয়ে দিলেন শিল্পী দম্পতি।
Kranchi art council had invited. Shabana and me for a two day lit conference about Kaifi Azmi and his poetry . We have cancelled that . In 1965 during the indo Pak war Kaifi saheb had written a poem . “ AUR PHIR KRISHAN NE ARJUN SE KAHA “
— Javed Akhtar (@Javedakhtarjadu) February 15, 2019
শুক্রবার জাভেদ আখতার ট্যুইট করেন, ‘করাচি আর্ট কাউন্সিলের তরফে আমাদের আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কাইফি আজমির কবিতার ওপর এক সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল আমার ও সাবানার। আমরা তা বাতিল করেছি। ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধের সময় কাইফি সাহেব লিখেছিলেন, অউর ফির কৃষ্ণা নে অর্জুন সে কাহা।’
I have a special relation with CRPF. I have written Their anthem Before putting the pen to paper I met a number of CRPF officers n what ever I learned my respect admiration and love for these braves increased by many a fold Today I share the grief of the dear ones of the martyrs
— Javed Akhtar (@Javedakhtarjadu) February 14, 2019
উল্লেখ্য, বৃহস্পতিবারের জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে সিআরপিএফের ৪০ জন জওয়ানের। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুটছে গোটা দেশ। গতকালই যে ঘটনার নিন্দা করে ট্যুইট করেন জাভেদ আখতার। লেখেন, ‘আমার সঙ্গে সিআরপিএফের বিশেষ সম্পর্ক রয়েছে। ওদের গোষ্ঠী সংগীত (অ্যানথেম) আমারই লেখা। গানটি লেখার আগে আমি বেশ কয়েকজন সিআরপিএফ আধিকারিকের সঙ্গে দেখা করি। তার পর থেকে আমার তাদের প্রতি সম্মান ও ভালবাসা আরও বেড়ে গিয়েছে। শহিদদের স্মরণে গভীর শোক প্রকাশ করছি।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news