প্রসেনজিৎ ধর:
জমি সংক্রান্ত বিবাদের জেরে বাড়িতে ঢুকে শিক্ষক ও তাঁর পরিবারকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় প্রমোটার বিজয় দাশ, প্রদীপ ভট্টাচার্য ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার অন্তর্গত ভদ্রকালী এলাকায়।
আজ সকাল ৭টার সময় শিক্ষকের বাড়িতে আসেন স্থানীয় প্রমোটার ও তাঁর সঙ্গীরা। তাঁরা প্রথমে ওই শিক্ষককে হুমকি দেয় ওই জমি সংক্রান্ত সমস্ত মামলা তুলে নেওয়ার জন্য। শিক্ষক কেস তুলতে অস্বীকার করলে মারধর করা হয় বলে অভিযোগ শিক্ষকের ভাই চন্দনকান্তি পালের। ওই এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক নিহারকান্তি পালের অভিযোগ, এলাকারই বিজয় দাশ নামে এক প্রমোটার তাঁর বাড়ি লাগোয়া পাঁচ কাঠা জমির সাথে বলপূর্বক আমাদের পরিবারের এক কাঠা জমি দখল করে বহুতল নির্মান করতে চাইছেন। সেই কাজে বাঁধা দেওয়াতেই আজ আমাদের বাড়িতে ঢুকে আমার ভাই চন্দনকান্তি পাল, আমার বোন ও আমাকে ব্যাপক মারধর করে বিজয় দাশ ও তার দলবল।
এই ঘটনার পর থেকেই পাল পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এবিষয়ে নিহারবাবু অভিযুক্তদের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সবকিছু খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে। যদিও মারধরের কথা অস্বীকার করেছে অভিযুক্ত প্রমোটার বিজয় দাশ। উল্টে শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন প্রমোটার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news