Breaking News
Home / TRENDING / ভোটের পদধ্বনি: শহরে শুরু রুটমার্চ

ভোটের পদধ্বনি: শহরে শুরু রুটমার্চ

নীল বণিক:

কলকাতায় রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শনিবার গোটা রাজ্যের সঙ্গে উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় বিকেল ৪.৩০ মিনিট নাগাদ রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। এদিন কলকাতার হেস্টিংস, বউবাজার, চিৎপুর, মানিকতলা, উল্টোডাঙার বিভিন্ন জায়গায় রুট মার্চ করে বিএসএফ ও সিআরপিএফের জওয়ানরা। বউবাজার থানার অতিরিক্ত ওসির নেতৃত্বে সেন্ট্রাল অ্যাভিনিউ, নির্মল চন্দ্র স্ট্রিট, দেবেন্দ্র মল্লিক স্ট্রিট সহ ১৪টি জায়গায় রুট মার্চ হয়।

প্রসঙ্গত, শুক্রবারই নির্বাচনী নিরাপত্তা তদারকিতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। গতকাল রাজ্যের অন্যান্য অংশে রুটমার্চ করলেও কলকাতায় একদিন পর আজ শনিবার রুটমার্চ নামলেন জওয়ানরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের তথ্য সন্ধ্যে সাতটার মধ্যে কমিশন দফতরে জমা করবেন উত্তর কলকাতা জেলা রিটার্নিং অফিসার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *