নীল বণিক:
রাজ্যের বুদ্ধিজীবীদের কড়া সমালোচনা করলেন বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রীয় সম্পাদক শচীন্দ্র নাথ সিংহ। তিনি জানান, দলিত ছাত্র রোহিত ভেমুল্লা মারা গেলে এরাজ্যের মানবাধিকার কর্মীরা চোখের জল ফেলেন। মোমবাতি হাতে রাস্তায় নামেন। কিন্তু পুরুলিয়ার বাসিন্দা ত্রিলোচন মাহাতো খুন হলেন রাজ্যের শাসক দলের ক্যাডারদের হাতে, অথচ রাজ্যের বুদ্ধিজীবীরা সবাই চুপ। আঠেরো বছরের একজন দলিত যুবকের খুনে কেন একটুও বিচলিত হল না শহর? শহরের মানবাধিকার কর্মী ও বুদ্ধিজীবীদের এই দ্বিচারিতার জন্য ধিক্কার জানান শচীন্দ্র নাথ সিংহ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news