নিজস্ব সংবাদদাতা:
বৃহস্পতিবার মুঙ্গেরে নকশালবাদীরা পুড়িয়ে দিল চারটি রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত ট্রাক। অপহরণ করল সেখানে কাজ করা ঠিকা শ্রমিকদের। আরও তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা।
পুলিশ সূত্রে খবর, নকশালবাদীরা প্রথমে ৮ শ্রমিককে অপহরণ করলেও পরে ৪ জনকে ছেড়ে দেয়। ঘটনার সঙ্গে যুক্ত যে দলটি তাদের খোঁজ করছে পুলিশ। পাশাপাশি অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে।
এ মাসের শুরুর দিকে একটি নকশালবাদী দল ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় একইরকম ভাবে পুড়িয়ে দিয়েছিল রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত পাঁচটি গাড়ি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news