নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
বলরামপুরের পর বরাবাজার। ত্রিলোচন মাহাতোর পর এবার গৌরাঙ্গ ওরাং। আবার দুষ্কৃতীদের হামলার শিকার আরেক বিজেপি কর্মী। বরাবাজার থানার বান্দোয়ান বান্দজোড়া পঞ্চায়েতের শিরোমণিপুরের বাসিন্দা বিজেপি কর্মী গৌরাঙ্গ ওরাংয়ের বাড়ির কাছেই হামলা চালায় দুষ্কৃতীরা। বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ ৬ ৭জন সশস্ত্র দুষ্কৃতী গৌরাঙ্গকে লাঠি, রড, টাঙ্গি, তলোয়ার দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। চিৎকারর চেঁচামেচি করলে গৌরাঙ্গর মাথায় টাঙ্গির কোপ মেরে দুষ্কৃতীরা গা ঢাকা দেয়। গ্রামের লোক এলে গৌরাঙ্গ ওরাংকে প্রথমে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্ত্তি করা হয়। পরে তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news