Breaking News
Home / TRENDING / “এনআরসি করতে এলে চামড়া গুটিয়ে দেবো।” বিজেপিকে হুঁশিয়ারি অনুব্রতর

“এনআরসি করতে এলে চামড়া গুটিয়ে দেবো।” বিজেপিকে হুঁশিয়ারি অনুব্রতর

নিজস্ব প্রতিনিধি।

এনআরসি করতে চাইলে চামড়া গুটিয়ে দেব এভাবেই বিজেপি (BJP) নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubarta Mondol)। গত শনিবার বীরভূমের সাঁইথিয়ায় একটি জভাসভায় একথা বলেন তিনি। অনুব্রত বলেন, “ভারতবর্ষে এনআরসি করতে হবে বলে তুমি হঠাৎ বলে দিলে। তুমি দিল্লিতে বসে হিসেব করলে, আড়াই কোটি মানুষকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবে। বাঃ চমৎকার! তেমন হলে তখন আমরা কি ঘরে বসে থাকব? আমরা ঘরে বসে থাকব না। তুমি বলেছো বলো। এনআরসি চালু করতে এলে চামড়া গুটিয়ে দেব। জীবন থাকতে এনআরসি মানব না। লড়াই করে যাবো।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, “দেশে এত প্রধানমন্ত্রী এলেন, আর শুধু আপনার মাথাতেই এনআরসি, সিএএ, এনপিআর করার ভাবনাচিন্তা আসল?” অনুব্রত বলেন, “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তাই বাংলার উন্নয়ন কীভাবে হবে তা তিনি বুঝে নেবেন। বিজেপিকে মাথা না ঘামালেও চলবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *