নীল রায়।
সোনভদ্রে নিহত আদিবাসী পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধা পেলেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিদল। শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ বারানসী বিমানবন্দরে পৌঁছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়নের নেতৃত্বে বর্ধমান পূর্বের সংসদ সদস্য সুনীল মণ্ডল ও রাজ্যসভার সাংসদ অবীর রঞ্জন বিশ্বাস যান বারাণসীতে। কিন্তু কোনও কারণ না দেখিয়ে তাদের বিমানবন্দরে আটকে রাখা হয় বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটি।
শুক্রবার সোনভদ্রে গিয়ে আদিবাসী পরিবারের সঙ্গে দেখা করে উত্তরপ্রদেশ পুলিশের কাছে বাধা পেয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সূত্রের খবর, যোগী প্রশাসনের ওপর চাপ বাড়তে পারে সেই ঘটনার অনুমান করেই তৃণমূলের সংসদীয় দলকে আটকে দেওয়া হল এদিন। তিন সদস্যের প্রতিনিধি দলকে আটকে যাওয়ার প্রতিবাদে বিমানবন্দরে ধরনায় বসে তৃণমূলের তিন সাংসদ। ক্ষোভের সুরে ডেরেক ও ব্রায়েন বলেন, “তৃণমূলের সংসদীয় দলকে বারাণসীতে আটক করা হয়েছে কিন্তু কোন ধারার অধীনে এডিএম, এসপি আমাদেরকে বলেনি (“ওপরমহল থেকে বলা হয়েছে”)। ওদের বলেছিলাম যে আমরা সবরকম সহযোগিতা করব। জানিয়েছিলাম যে আমরা আহতদের সাথে দেখা করতে চাই এবং তারপর সোনভদ্র গিয়ে নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে চাই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news