দীপান্বিতা সাধুখাঁ:
এ এক অদ্ভুত সময়। একদিকে যখন নারী নিরাপত্তা প্রশ্নের মুখে, তখন কর্মক্ষেত্রে সফল মেয়েদের সংখ্যা বাড়ছে বৈ কমছে না। একই সময়ে বিরসা দাসগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’-এর মুক্তি পাওয়া উল্লেখযোগ্য ঘটনা। কারণ এই ছবিতে আছে নারীশক্তির জয়গান। পাঁচটি মেয়ের গল্প ‘ক্রিসক্রস’। সাম্প্রতিক বাংলা ছবির পাঁচ নায়িকা নুসরত, মিমি, জয়া, প্রিয়াংকা ও সোহিনীর একসঙ্গে এক ছবিতে কাজ করাটাও বিশেষ ঘটনা। ফলে উইমেন এমপাওয়ারমেন্টের কথা তো আছেই। নায়িকারা জানিয়েছেন, আজকের সমাজে নারীশক্তির প্রকাশ খুব দরকারি। আশা করা যায় বিরসা দাসগুপ্ত পরিচালিত ক্রিসক্রস’ নাগরিক সমাজকে এক নতুন বার্তা দেবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news