Breaking News
Home / TRENDING / লঙ্কার বিরুদ্ধে বিরাটদের দলে পরিবর্তন

লঙ্কার বিরুদ্ধে বিরাটদের দলে পরিবর্তন

প্রসেনজিৎ মাহাতো:
রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশে ফেরানো নিয়ে সরব হরভজন সিং। কেন নয় জাদেজা?? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতীয় শিবিরে।  শনিবার কি তাহলে প্রথম দলে জাদেজা?? সেরকম সম্ভবনা তৈরী হয়েছে।
শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচকে সেমির ড্রেস রিহার্সাল হিসেবে দেখছে ভারত।  জাদেজা কে সুযোগ দেওয়ার জন্য আদর্শ। গত ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে দারুন ফিল্ডিং করেছেন জাদেজা।  তিনি দলে ঢুকলে স্পিনার অপশন বেড়ে যাবে বিরাটের। জাদেজা ঢুকলে বসবেন সামি।  তিনি উইকেট নিলেও প্রচুর রান দিছেন।  এই বিষয়টা মাথায় রাখছে টিম ম্যানেজমেন্ট।
লঙ্কার বিরুদ্ধে চার নম্বরে নামছেন ঋষভ পন্থ।
ভারতের শেষ চার নিশ্চিত।  তবু বিরাটদের তাড়া করছেন ইংল্যান্ড ভূত।  প্রাক ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলেন কে এল রাহুল। শুরুতেই নিজের সম্পর্কে বলেন, আমার খেলায় অরো উন্নতি করতে হবে।আমরা জেতার লক্ষ্য নিয়েই নামবো.. অঙ্ক নিয়ে ভাবছি না। “

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *