নীল রায়। সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে “প্যানেল অফ চেয়ারপার্সন” পদে নিযুক্ত করে সম্মান জানাল বিজেপি সংসদীয় দল। অথচ পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি নির্বাচিত ৬ জন সদস্যকে ন্যূনতম সম্মানটুকু দেখানো হয় না। সম্প্রতি এমনটাই অভিযোগ করেছেন বিজেপির বিধানসভার পরিষদীয় দলনেতা মানোজ টিগগা। শুক্রবার “প্যানেল অব চেয়ারপার্সনে” মোট ১০ জনের নাম ঘোষণা হল। যার মধ্যে কেন্দ্রের শাসকদল বিজেপির চারজন রয়েছেন সাংসদ। বাকি ছ’জন অন্য দলের। যার মধ্যে কংগ্রেসের কে সুরেশ, বিজেডির ভতৃহরি মেহতাব, ডিএমকের এ রাজা, ওয়াইএসআরসিপির পিভি মিথুন রেড্ডি, আরএসপির এন কে প্রেমচন্দ্রনের নাম আগেই ঘোষণা হয়েছিল। অবশেষে ঘোষণা হল তৃণমূলের বারাসাত লোকসভার তিনবারের চিকিৎসক সাংসদের নাম । উল্লেখ্য, আসনে যখন স্পিকার থাকেন না, তখন সভাপতি হিসেবে লোকসভা পরিচালনা করেন প্যানেল অব চেয়ারপার্সনের তালিকায় থাকা সাংসদরা। বিজেপির পক্ষ থেকে সংসদের তৃণমূল কংগ্রেস সাংসদকে এমন সম্মান দেখান হল রাজ্যে বিজেপি বিধায়কের কোনও সম্মান নেই বলে অভিযোগ করেছে বিজেপি পরিষদীয় দল। তাঁদের আরও অভিযোগ, মাত্র ৬ জন বিধায়ককে একসঙ্গে বসার বন্দোবস্ত করে দেওয়া হয় না। তিনজনের দুটি পৃথক দল করে শাসকদলের বিধায়কদের মধ্যে বসার ব্যবস্থা করা হয়েছে। তাই সরকার পক্ষ থেকে যখন বিধানসভায় বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করা হয় সম্মিলিত ভাবে প্রতিবাদ করতে পারেন না তাঁরা। এমনকি বিধানসভায় বক্তৃতা করার জন্যও তাদের প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হয়। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিষদীয় দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news