Breaking News
Home / TRENDING / সিএএ-র বিরুদ্ধে বারাসত – দার্জিলিংয়ে মিছিল করবেন মমতা

সিএএ-র বিরুদ্ধে বারাসত – দার্জিলিংয়ে মিছিল করবেন মমতা

সূর্য সরকার।

কলকাতার পর নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে প্রতিবাদ জেলায় জেলায় ছড়িয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরুলিয়ার পর শুক্রবার শিলিগুড়ি, এবার বারাসাত এবং দার্জিলিঙ নিয়ে পথে নামছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ৯ জানুয়ারি বারাসাত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত মিছিল করবেন তৃণমূল (TMC) সুপ্রিমো। পাশাপাশি ২২ জানুয়ারি দার্জিলিংয়ে একটি মিছিল করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ৯ জানুয়ারি বারাসাত কাছারি ময়দান যাত্রা উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের পর কাছারি ময়দান থেকে মধ্যমগ্রাম পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আগামী ২৩ জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সেই উপলক্ষে ২৩ জানুয়ারি দার্জিলিঙে নেতাজির জন্মদিন সরকারি ভাবে পালন করা হতে পারে বলেও সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *