ওয়বে ডেস্ক:
ঘাটালের দোগাছিয়ায় ভারতী ঘোষকে ঘিরে ধুন্ধুমার। বিজেপি প্রার্থী বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখতে শুরু করে একদল জনতা। আরম্ভ হয় ইটবৃষ্টি। জানা গিয়েছে, ইটের ঘায়ে মাথা ফেটেছে ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীর। গাড়ি ভাঙচুর করা হয়। ভারতী ঘোষের অভিযোগ, তাঁকে ঘুষি মারা হয়েছে। বিজেপির বক্তব্য তৃণমূলের পরিকল্পিত সন্ত্রাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ে। এলাকায় এখনও তীব্র উত্তেজনা রয়েছে বলে জানা গিয়েছে।
সকালে অন্য একটি বুথে তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন ভারতী ঘোষ। পরে বুথের ভেতর ভিডিওগ্রাফির অভিযোগ ওঠের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। যার পর ভারতীর বিরুদ্ধে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন।
এদিকে কেশপুরের ১০ নং ছাপ্পার অভিযোগ উঠল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news